ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আগৈলঝাড়ায় বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

    আগৈলঝাড়ায় বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে এক স্কুল ছাত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে । মুমূর্ষ অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

    স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের নরেন বাড়ৈর মেয়ে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী চৈতি বাড়ৈ (১৫) তার মা উষা বাড়ৈর সাথে ঝগড়া হলে ঘরে থাকা কীটনাশক পান করে। 

    পরে চৈতি বাড়ৈ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চৈতি বাড়ৈর মা উষা বাড়ৈ জানান, পরিবারের তুচ্ছ ঘটনা নিয়ে আমার মেয়ে চৈতি বাড়ৈর সাথে একটু কথা কাটাকাটি হলে সে আমার উপর অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহেদ হোসেন জানান, কীটনাশক পানে অসুস্থ রোগীকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ