ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মায়ের কাছেই থাকবে জাপানি দুই শিশু, মামলা খারিজ

    মায়ের কাছেই থাকবে জাপানি দুই শিশু, মামলা খারিজ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাপানি বংশোদ্ভূত দুই শিশুর জিম্মা নিয়ে বাবা ইমরান শরীফের মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

    রবিবার বিনা খরচায় মামলাটি খারিজ করে এ রায় দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান।

    এর ফলে জিম্মা চাওয়া দুই শিশু সন্তান মায়ের জিম্মায়ই থাকবে বলে জানান মামলার আইনজীবীরা।
    এর আগে গত ২২ জানুয়ারি এই মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওই দিন মায়ের পক্ষে যুক্তিতর্ক শিশির মনির এবং বাবার পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন নাসিমা আক্তার। এরপর আদালত রায়ের জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন।

    ২০০৮ সালের ১১ জুলাই জাপানি নাগরিক ডা. এরিকো নাকানো (৪৬) ও বাংলাদেশি আমেরিকান নাগরিক শরীফ ইমরান (৫৮) জাপানি আইনানুসারে বিয়ে করেন। বিয়ের পর তারা টোকিওতে বসবাস শুরু করেন। তাদের ১২ বছরের সংসারে তিন সন্তান জন্ম নেয়। তারা হলো-জেসমিন মালিকা (১১), লাইলা লিনা (১০) ও সানিয়া হেনা (৭)। এরিকো পেশায় একজন চিকিৎসক। তিন মেয়ে টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের (এএসজেআই) শিক্ষার্থী ছিল।

    দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ইমরান স্কুলপড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। আর ছোট মেয়ে জাপানে মা এরিকোর সঙ্গে থেকে যান।


    এ বিষয়ে বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, দায়িত্ব অবহেলার অভিযোগে প্রকৌশল শাখার চুক্তিভিত্তিক একজন সহকারী প্রকৌশলী, একজন উপ-সহকারী প্রকৌশলী (স্থায়ী), চুক্তি ভিত্তিক একজন এস্টিমেটর এবং অস্থায়ী একজন কার্য সহকারীকে চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছেন মেয়র। তাদের প্রত্যেককে চাকরিচ্যুত করার চিঠি দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ