ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • এবারও আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার পাকিস্তানের বাবর

    এবারও আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার পাকিস্তানের বাবর
    বাবর আজম। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আইসিসির ২০২২ ওয়ানডে বর্ষসেরার মুকুট উঠল তার মাথায়। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটার হওয়ার কৃতিত্ব অর্জন করলেন পাকিস্তান অধিনায়ক। 

    বৃহস্পতিবার দুপুরে আইসিসি এক প্রতিবেদনে বাবরকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করে। গত বছর বাবরের ব্যাট থেকে মাত্র ৯ ওয়ানডেতে এসেছে ৬৭৯ রান। সেঞ্চুরি করেছেন ৩টি, হাফ সেঞ্চুরি ৫টি। গড় রান ৮৪.৮৭। 

    ২০২১ সালেও দুর্দান্ত খেলে বাবর বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন বাবর।

    এর আগে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দল প্রকাশ করে। সেখানে বাবর আজমই অধিনায়ক ছিলেন। জায়গা হয়নি বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলির। 

    বাংলাদেশ থেকে বর্ষসেরা ওয়ানডে দলে ছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। মিরাজ তার অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে ঝলক দেখিয়ে একাদশে সুযোগ পেয়েছেন। ২০২২ সালে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের উজ্জ্বল তারকা ছিলেন তিনি। 

    বোলিংয়ে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি ব্যাটিংয়েও চমক দেখান। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে তার ব্যাটিংয়ে উত্তরণের পথ খুঁজে পায় বাংলাদেশ। ১৫ ম্যাচ খেলে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন মিরাজ। তার সেরা পারফরম্যান্স ছিল ২৯ রান দিয়ে চার উইকেট। এছাড়া ৬৬ গড়ে ৩৩০ রানও করেন, ছিল একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। সূত্র: আইসিসি ওয়েবসাইট


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ