ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ২৫ জনকে গুলি, রিমান্ড শেষে কারাগারে সাবেক ছাত্রলীগ নেতা

    ২৫ জনকে গুলি, রিমান্ড শেষে কারাগারে সাবেক ছাত্রলীগ নেতা
    আরিফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ২৫ জনকে গুলি করার অভিযোগে করা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আরিফকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

    এর আগে আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রোববার (২২ জানুয়ারি) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিনই তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। 


    মামলার তদন্ত কর্মকর্তা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সৌমিক ইসলাম হৃদয় বলেন, বাঐতারা গ্রামে তুচ্ছ ঘটনায় সংঘর্ষের জেরে নিয়ম বহির্ভূতভাবে লাইসেন্স করা বন্দুক বের করে গুলি ছোড়া হয়। এতে গুলিবিদ্ধ হন ২৫ জন। এছাড়া ঘটনার সময় একাধিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠলে সে বিষয়েও আরিফকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

    প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাঐতারা গ্রামের আলম হোসেন ও রুবেল গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে রুবেল গ্রুপের পক্ষে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আরিফ তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি ছুড়লে ২৫ জন গুলিবিদ্ধ হন। এ সময় আহত হন আরও ছয়জন।

    সংঘর্ষে বৈধ ও অবৈধ মিলে চারটি আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থল থেকে পুলিশ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আরিফকে আটক এবং একটি একলানা বন্দুক, একটি এয়ারগান, অব্যবহৃত গুলি ও গুলির খোসা জব্দ করে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থেকে দুটি এবং পুলিশের পক্ষ থেকে অস্ত্র আইনে একটি মামলা করা হয়।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ