ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • রোহিঙ্গা ক্যাম্পে অভিযান

    জঙ্গি সংগঠনের সামরিক শাখার প্রধানসহ দুই জন গ্রেফতার

    জঙ্গি সংগঠনের সামরিক শাখার প্রধানসহ দুই জন গ্রেফতার
    গ্রেফতার দুই জঙ্গি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযানে গোলাগুলির পর নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র‍্যাব।

    সোমবার (২৩ জানুয়ারি) সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৭ নং রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫।

    কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোরে অভিযানে নামেন কক্সবাজার র‍্যাব-১৫ সদস্যরা। এ সময় র‍্যাবের উপস্থিতিতে টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টাগুলি শুরু করে। 

    তিনি জানান, এক পর্যায়ে রোহিঙ্গা ক্যাম্পের আস্তানা থেকে নব্য জঙ্গি সংগঠন 'জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়া'র শীর্ষ নেতা, শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলা-বারুদসহ গ্রেফতার করেছে র‍্যাব।

    এঘটনায় পরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রেস ব্রিফিং করার কথা জানিয়েছেন র‍্যাব।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ