ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

প্রধানমন্ত্রী গাইলেন ‘ওকি গাড়িয়াল ভাই...’

প্রধানমন্ত্রী গাইলেন ‘ওকি গাড়িয়াল ভাই...’
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে চিলমারী বন্দর নিয়ে ভাওয়াইয়া গান গেয়েছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

মঙ্গলবার (৮ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর গান গাওয়ার বিষয়টি জানান।


পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চিলমারী এলাকায় নদী বন্দর নির্মাণ’ প্রকল্পটি অনুমোদন দিয়েছে একনেক। এ প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী চিলমারী বন্দরের নাম যুক্ত করে কয়েক লাইন ভাওয়াইয়া গান পরিবেশন করেন। এসময় প্রধানমন্ত্রী ‘ওকি গাড়িয়াল ভাই... হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দর এ রে…’ এই গানটির কয়েক লাইন গেয়ে শোনান। 

মন্ত্রী বলেন, চিলমারীর বন্দরটি এক সময় অনেক জাঁকজমকপূর্ণ ছিল। এ প্রকল্পটির মাধ্যমে আমরা সেই জাঁকজমকপূর্ণ অবস্থানটি ফিরিয়ে আনব। 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন