ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • কোন খাবার কত তাপমাত্রায় সংরক্ষণ করবেন?

    কোন খাবার কত তাপমাত্রায় সংরক্ষণ করবেন?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুস্বাস্থ্য রক্ষায় কোন খাবার ঠিক কত তাপমাত্রায় রাখতে হবে তা জানা সবার জন্যই জরুরি। কারণ ভুল তাপমাত্রায় খাবার সংরক্ষণের কারণে খাদ্যের পুষ্টিগুণ কমে যায়, আবার কখনো কখনো তা নষ্টও হয়ে যেতে পারে।

    তাই কোন খাবার ঘরের তাপমাত্রায় আর কোনগুলো ফ্রিজে বা ডিপ ফ্রিজে রাখবেন তা জানা জরুরি। না হলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এমনকি খাবারেও পচন ধরতে পারে। তাই জেনে রাখুন কোন খাবার কত তাপমাত্রায় রাখবেন।

    ঘরের তাপমাত্রায় যেসব খাবার সংরক্ষণ করবেন-

    >> দানাদার শস্য ও ডাল
    >> আলু, শালগম, মুলা, কচু ইত্যাদি
    >> কলা
    >> মসলা ও মসলাজাতীয় খাবার (আদা, রসুন, পেঁয়াজ ইত্যাদি)।

    ঠান্ডা স্থানে (২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে) সংরক্ষণ করবেন যে খাবার

    >> তেল, ঘি ও
    >> কৌটাজাত খাবার।


    রেফ্রিজারেটরে (১.৫ ডিগ্রি সেলসিয়াসে) সংরক্ষণ করবেন কোন খাবার?

    >> ফল
    >> শাকসবজি
    >> দুধ ও দুগ্ধজাত খাদ্যদ্রব্য (দই, মাখন, ছানা, মিষ্টি ইত্যাদি)
    >> ডিম, রান্না করা মাছ ও মাংস।


    ডিপ ফ্রিজ বা ফ্রিজারে (-১৮ ডিগ্রি সেলসিয়াসে) সংরক্ষণ করবেন যে খাবার

    >> আইসক্রিম
    >> কাঁচা বা হিমায়িত মাছ-মাংস
    >> আগে থেকে রান্না করা হিমায়িত খাবার


    খাবার নিরাপদে রাখার কয়েকটি কৌশল জেনে রাখুন

    >> খাবার আর্দ্রতা থেকে দূরে শুকনো অবস্থায় রাখুন।
    >> নন ফুড গ্রেড যুক্ত প্লাস্টিকের পাত্রে খাবার রাখা যাবে না।
    >> খাদ্য সংরক্ষণে কাচের জার বা বয়াম ব্যবহার করুন।
    >> খাবার রাখার স্থান সর্বোচ্চ পরিষ্কার রাখতে হবে।
    >> খাবার নয় এ ধরনের পণ্য (ধোয়া মোছার সামগ্রী, ওয়াশিং পাউডার, সাবান, ডিটারজেন্ট ইত্যাদি) খাবার থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে।

    সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

    খাবার পরিবেশনে কোন পাত্র ব্যবহার করবেন আর কোনটি নয়?

    রান্নাঘর থেকে কীটপতঙ্গ দূর করার সহজ কৌশল

    মাছ-মাংস ও মুরগি কেনার সময় যা খেয়াল রাখবেন

    ফল ও শাকসবজি কেনার সময় যেদিকে খেয়াল রাখবেন

    দুধ ও দুধের তৈরি খাবার কেনার সময় করণীয় ও বর্জনীয়

    ফ্রিজ ব্যবহার ও পরিষ্কারের সঠিক উপায়

    মাইক্রোওয়েভ ওভেনে রান্নার ক্ষেত্রে যা খেয়াল রাখবেন

    রান্নাঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে যা করবেন যা করবেন না

    হিমায়িত খাবার বরফমুক্ত করার সঠিক উপায়

    ভ্রমণের সময় যা খাবেন, যা খাবেন না

    ‘ফুড অ্যালার্জি’ রোধে যা করবেন


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ