ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

দেশে  করোনায় ৪৪ জনের মৃত্যু

দেশে  করোনায় ৪৪ জনের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৯১৩ জনের।

এই সময়ের মধ্যে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩২২ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১৫ হাজার ২৮২ জনে। 

মৃত্যু ও শনাক্তের এ সংখ্যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত মাসের ৯ তারিখে করোনায় ৫৬ জনের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন