ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • দুর্নীতির মামলা

    সাদেক হোসেন খোকার একান্ত সচিবের ৫ বছরের কারাদণ্ড

    সাদেক হোসেন খোকার একান্ত সচিবের ৫ বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৮৪ লাখ ৮০ হাজার ২৫১ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অনাদায়ে তাকে আরও ছয়মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।

    মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আসাদ আল মো. আসিফুজ্জামানের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। তবে মনিরুলের স্ত্রী শাহনাজ ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন আদালত।

    মামলার অভিযোগ থেকে জানা যায়, দুদক মনিরুল ইসলাম খানকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ দেয়। ২০১৭ সালের ১৩ এপ্রিল নিজ ও স্ত্রীর নামীয় সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন তিনি। সম্পদ বিবরণী যাচাইকালে দুদক দেখতে পায়, মনিরুল ইসলাম খান ও তার স্ত্রী শাহনাজ ইসলাম এক কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৭৩ টাকার জ্ঞাত আয়-বর্হিভূত সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রেখেছেন। ওই অভিযোগে ২০১৯ সালের ৩ জানুয়ারি দুদকের সাবেক সহকারী পরিচালক ফারুক আহমেদ রমনা থানায় মামলাটি দায়ের করেন।


    ২০২০ সালের ২ মার্চ মামলাটি তদন্ত করে মনিরুল ইসলাম খান ও তার স্ত্রী শাহনাজ ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক মোহা. আবুল হোসেন। মামলার বিচার চলাকালে আদালত আটজন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ করেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ