ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • কমলালেবুর বীজেও রয়েছে উপকারিতা!

    কমলালেবুর বীজেও রয়েছে উপকারিতা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কমলালেবুকে বলা হয় শতগুণে সমৃদ্ধ ফল। এতে রয়েছে ভিটামিন-সি, ভিটামিন-এ, ফ্ল্যাভনয়েড, অ্যান্টি-অক্সিডেন্ট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও ডায়েটারি ফাইবার।

    এছাড়াও শরীরের যত্নে এ ফলের পাশাপাশি এর বীজেও রয়েছে বিভিন্ন উপকারিতা।
    জেনে নেওয়া যাক উপকারিতাগুলো-

    শরীরের ক্লান্তি কাটাতে কমলালেবুর বীজ খুবই উপকারী। শরীর চনমনে রাখতে ভরসা রাখতে পারেন এর বীজেও। যেখানে রয়েছে পালমিটিক, ওলেইক, লিনোলেইক অ‍্যাসিড। মানবদেহের প্রতিটি কোষ সচল রাখতে সাহায্য করে কমলালেবুর বীজ।

    রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কমলালেবুর বীজ শীতকালীন সংক্রমণ ঠেকাতে পারে। এতে রয়েছে ভিটামিন সি, ফাইবারের মতো প্রয়োজনীয় উপাদান। যা রোগের সঙ্গে লড়াই করার শক্তি জোগায় শরীরে।

    কমলালেবুর বীজে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। আমাদের শরীরে জমে থাকা দূষিত পদার্থ বের করে দিতে পারে এ বীজ। কমলালেবুর বীজের গুঁড়ো গরম জলে মিশিয়ে খেলে ওজন কমে দ্রুত।

    মুখের ব্রণ, দাগ-ছোপ, র‌্যাশসহ ত্বকের যত্নেও অবদান রাখে কমলালেবুর বীজ। এ ফলের বীজ বেটে ব্রণের ওপর প্রলেপ করলেও পাওয়া যায় উপকারিতা।

    চুলের যত্ন নিতে ব্যবহার করতে পারেন কমলালেবুর বীজ। শীতকালে মাথার ত্বক রুক্ষ হওয়ার ফলে খুশকির সমস্যাও বেড়ে যায়। কমলালেবুর বীজ শুকিয়ে গুঁড়ো করে তেলে মিশিয়ে নিন। তেল মাথায় মেখে কিছুক্ষণ রাখার পর শ্যাম্পু করে নিন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ