ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বরিশালে আরও ৩৯ জনের করোনা শনাক্ত

    বরিশালে আরও ৩৯ জনের করোনা শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৩৯ জনের দেহে করোনা শানক্ত হয়েছে। ‍এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ‍১৫ হাজার ৭৯৬ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছিলেন ৪১ জন।

    একই সময়ে সুস্থ হয়েছেন ২৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ২২ জনে। ‍তবে গত দু'দিনে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।

    মঙ্গলবার(৮ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ১৬ জন, বিপরীতে সুস্থ হয়েছেন ১৩ জন।

    এছাড়া পটুয়াখালীতে আক্রান্তের সংখ্যা ২, পিরোজপুরে আক্রান্ত হয়েছেন ৪ জন, ভোলায় আক্রান্তের সংখ্যা ৯, সুস্থতার সংখ্যা ১৩। 

    অপরদিকে ঝালকাঠিতে  করোনা শনাক্ত হয়েছে ৫ জনের, বরগুনায় শনাক্ত হয়েছেন ৩ জন। 
    তবে ২৪ ঘণ্টায় পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি ‍এবং বরগুনা জেলায় সুস্থতার কোন তথ্য পাওয়া যায়নি।
    প্রসংগত, বরিশালে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৮৮ জন মৃত্যুবরণ করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ