ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিসাস'র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী  উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর
  • বরিশালে বাসের ধাক্কায় সবজি বিক্রেতা নিহত

    বরিশালে বাসের ধাক্কায় সবজি বিক্রেতা নিহত
    দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদি বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে বাসের ধাক্কায় দুলাল খান (৬৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।

    শুক্রবার (৬ জানুয়ারি) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

    এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। পরে প্রশাসনের আশ্বাসে এক ঘণ্টার বেশি সময় পরে সড়ক অবরোধ তুলে নিয়ে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

    পুলিশ জানায়, নিহত দুলাল উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদারসী গ্রামের জবেদ আলীর ছেলে। মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে।

    স্থানীয়রা জানান, সবজি বিক্রেতা দুলাল মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

    খবর পেয়ে স্থানীয় জনতা সড়ক অবরোধ করলে মহাসড়কের দুপাশে যানবাহনের সারি দীর্ঘ হয়। স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ দুর্ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এমন আশ্বাস দিলে এক ঘণ্টার বেশি সময় পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

    এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মেদ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ