ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • এরদোগানের বৈঠকের আগে মাফিয়া বসের ভিডিও নিয়ে তোলপাড় তুরস্কে

    এরদোগানের বৈঠকের আগে মাফিয়া বসের ভিডিও নিয়ে তোলপাড় তুরস্কে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাফিয়া নেতা সেদাত পিকার। তুরস্কবাসী অধীর আগ্রহে কুখ্যাত এ মাফিয়া নেতার ভিডিও দেখার জন্য বসে আছেন। তুর্কি সরকারের দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের ঘনিষ্ঠ ওই মাফিয়া নেতা রোববার বহুল প্রতীক্ষিত ভিডিওটি ফাঁস করেন। 

    তুরস্কে তুমুল জনপ্রিয় এরদোগানবিরোধী কার্যক্রমেও অভিযুক্ত এই মাফিয়া। তিনি বেশ কিছুদিন ধরেই ইউটিউবে তুর্কি সরকারের ওপর তোপ দেগে নানান ভিডিও প্রকাশ করে আসছেন। তিনি বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন। 
    এরই ধারাবাহিকতায় রোববার নবমবার ভিডিও প্রকাশ করেন তিনি। এই ভিডিওতে তিনি বরাবরের মতো তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলায়মান সইলুর ওপর তোপ দাগেন। তিনি বলেন, সোলায়মান দুর্নীতিবাজ ব্যবসায়ী সেজগিন বারান করকমাজকে বিচার এড়িয়ে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেন।

    গত বছরের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটাহর আদালত করকমাজের ব্যবসায়িক অংশীদার কিংসটনের সম্পত্তি বাজেয়াপ্ত করে। সরকারি এক প্রকল্পে ৪৭০ মিলিয়ন ডলার দুর্নীতিতে জড়িত ছিল ওই কিংসটন ব্রাদার। তাদের সেসব সম্পত্তির মধ্যে তুর্কিতে বিভিন্ন কোম্পানি ও রিয়েল এস্টেটের ব্যবসাও রয়েছে। ভিডিওতে পিকার দাবি করেন, গত বছরের ৫ ডিসেম্বর করকমাজ ও সইলু আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই ঘণ্টা বৈঠক করেন। সেসময় মন্ত্রী করকমাজকে তার তদন্ত চলছে বলে সতর্ক করেছিলেন।

    এর পরদিনই দেশ থেকে পালিয়ে যান করকমাজ। অথচ ১৩২ মিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ পাচারের দায়ে তদন্তের অংশ হিসাবে করকমাজের বিরুদ্ধে একটি ডিটেনশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। ভিডিওতে পিকার আরও দাবি করেন, পালিয়ে যাওয়ার আগের দিন করকমাজকে মন্ত্রণালয়ে নিয়ে আসেন স্বয়ং ডেপুটি পুলিশ প্রধান।

    সেদাতের সম্প্রতি প্রকাশ করা ভিডিওটির টাইটেল হলো, ‘উই আর গ্রোয়িং নট বাই এজিং অ্যান্ড লিভিং, বাট বাই রেজিসটিং।’ এ ভিডিওটি এখন পর্যন্ত প্রায় ৭০ লাখবার দেখা হয়েছে। ১৪ জুন ন্যাটো সামিটে বাইডেন ও এরদোগানের সাক্ষাতের ঠিক আগে এই ভিডিও প্রকাশ করা হয়েছে।

    প্রসঙ্গত, মে মাসের শুরু থেকেই তুরস্কের বড় বড় রাজনীতিক ব্যক্তির দুর্নীতি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করে আসছেন সেদাত।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ