ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিসাস'র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী  উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর
  • বাবুগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

    বাবুগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের হত দরিদ্র আটো ভ্যান চালক মো. সুমন মুন্সীর বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোঁজার শেষ ঠাঁইটুকু চোখের নিমিষে পুড়ে ছাই হয়ে যাওয়ায় অসহায় হয়ে পরেছেন তিনি। 

    বুধবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে উত্তর রহমতপুর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সুমন মুন্সী উত্তর রহমতপুর এলাকার মৃত্যু চাঁন মুন্সীর ছেলে। 

    প্রত্যক্ষদর্শীরা জানান , সন্ধ্যায় সুমন আটো ভ্যান নিয়ে কাজের সন্ধানে বাজারে অবস্থান করছিলেন। 

    এসময় ঘরে থাকা তার স্ত্রী ও কন্যা সন্তান ঘরে তালা মেরে এক প্রতিবেশির বাড়িতে গেলে কিছুক্ষন পরে আগুনের সূত্রপাত ঘটে। সুমনের বউ পাশের ঘর থেকে বের হয়ে আগুন দেখে ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে ফায়ার সার্ভিস খবর দেয়। 

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল পৌছানোর আগেই পুরো ঘরটি ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় লিটন কাজী বলেন,পরিবারটি খুবই গরীব। থাকার মতো একটি ঘরই ছিল তার। আগুনে পুড়ে গেছে। সকলের দরিদ্র পরিবারটির পাশে দাঁড়ানো উচিত । 

    ভুক্তভোগী সুমন মুন্সী বলেন, আমার এই ঘরটি নির্মান করতে অনেকেই সাহায্য করেছিলেন। আর্থিক ভাবে খুবই অসহায়। আটো ভ্যান চালিয়ে জীবন-যাপন করি। ঘরটি পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছি। বাবুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। কি কারনে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। 

    এতে একটি ঘর ও ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন। 

    এসময় সুমনের পরিবারকে শুকনো খাবার, চাল, ডাল, তেল এবং কম্বল বিতরণ করেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত সুমনকে সরকারি সহযোগিতা করবেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা জানান।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ