ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিসাস'র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী  উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর
  • উজিরপুরে নববধূকে যৌন নিপীড়ন, কারাগারে প্রধান শিক্ষক

    উজিরপুরে নববধূকে যৌন নিপীড়ন, কারাগারে প্রধান শিক্ষক
    প্রধান শিক্ষক নাজমুল হক হান্নান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে নববধূকে যৌন নিপীড়নের অভিযোগে এক প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযুক্ত নাজমুল হক হান্নান উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড ৭০ নম্বর এম ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

    বুধবার (৪ জানুয়ারি) বিকেলে নববধূর বাবা বাদী হয়ে উজিরপুর থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন। পরে পুলিশ তাকে আদালতে তুললে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, ছয়দিন আগে উপজেলার বড়াকোঠা ইউনিয়নে ভুক্তভোগীর বিয়ে হয়। আর অভিযুক্ত প্রধান শিক্ষক নাজমুল হক কাজিরা গ্রামের মৃত মকবুল মাস্টারের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

    উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, প্রধান শিক্ষক নাজমুল হক হান্নান মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে ওই গৃহবধূর বাসায় যান। সেসময় তিনি গৃহবধূর হাত ধরে টানা-হেঁচড়া করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ভোর ৪টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ওই গৃহবধূর বাবা মন্টু তালুকদার বুধবার বিকেলে উজিরপুর থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ