ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিসাস'র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী  উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর
  • বানারীপাড়ায় ইউএনও ও কলেজ অধ্যক্ষের সাথে সাবেক এমপি মনির সৌজন্য সাক্ষাত 

    বানারীপাড়ায় ইউএনও ও কলেজ অধ্যক্ষের সাথে সাবেক এমপি মনির সৌজন্য সাক্ষাত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. মনিরুল ইসলাম মনি বানারীপাড়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন।

    বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তিনি তাঁর সঙ্গে বানারীপাড়াসহ দেশজুড়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে মতবিনিময় করেন। 

    সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি এসময় উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত শুভেচ্ছা ক্রেষ্ট ও তাঁর পিতা প্রয়াত অধ্যাপক রফিকুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবন নিয়ে ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহম্মেদের লেখা স্মরণিকা পুস্তক উপহার দেন। 

    পরে তিনি তাঁর প্রতিষ্ঠিত বানারীপাড়া ডিগ্রি কলেজে অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তিনি জাতীয়করণ সহ কলেজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার কথা বলেন। 

    কলেজের অধ্যক্ষ আফরোজা বেগমের সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাবেক এমপি মনি’র সহধর্মীনি রাজিয়া ইসলাম, উপাধ্যক্ষ মোফাজ্জেল হোসেন খান, কলেজ গভর্নিং বডির সদস্য ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, অধ্যাপক কবির হোসেন, কামরুল হাসান, এমাম হোসেন, মেয়াজ্জেম হোসেন ও গোলাম সরোয়ার ,গভর্নিং বডির সদস্য জাহিদ হোসেন ফারুক প্রমুখ বক্তৃতা করেন। 

    এসময় শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান, প্রভাষক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সাবেক সাংসদ মনিরুল ইসলাম মনি কলেজ অধ্যক্ষ ও শিক্ষকদের তা‍ঁর পিতা প্রয়াত অধ্যাপক রফিকুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবন নিয়ে ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহম্মেদের লেখা স্মরণিকা পুস্তক উপহার দেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ