ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভারতে স্যানিটাইজার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

    ভারতে স্যানিটাইজার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের একটি রাসায়নিক কারখানার স্যানিটাইজার প্রস্তুতকরণ ইউনিটে আগুন লেগে অন্তত ১৪ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

    সোমবার মহারাষ্ট্রের একটি কারখানায় ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


    ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে স্থানীয় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

    বার্তা সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে, পুনের এসভিএস অ্যাকুয়া টেকনোলজিসের একটি প্ল্যান্টে সোমবার দুপুরের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি সেখানে উদ্ধারকাজে অংশ নিয়েছে।

    স্থানীয় দমকলকর্মীরা এনডিটিভি’কে জানিয়েছেন, আগুন লাগার সময় কারখানাটির ভেতর অন্তত ৩৭ জন কর্মী ছিলেন। এখন পর্যন্ত ২০ জনকে বের করা হয়েছে।

    কারখানা কর্তৃপক্ষের তথ্যমতে, অগ্নিকাণ্ড শুরুর পর থেকে তাদের অন্তত ১৭ জন কর্মী নিখোঁজ।

    গণমাধ্যমে প্রকাশিত ছবিতে স্যানিটাইজার কারখানা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে।

    আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং নিখোঁজ কর্মীদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এক দমকল কর্মকর্তা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ