ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • বিদেশি সংস্কৃতির বিরুদ্ধে কিম’র যুদ্ধ ঘোষণা 

    বিদেশি সংস্কৃতির বিরুদ্ধে কিম’র যুদ্ধ ঘোষণা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেশ কিছু বিদেশি সংস্কৃতির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এ বিষয়ে উত্তর কোরিয়ায় সম্প্রতি নতুন একটি আইন পাস হয়েছে। এই আইনকে কিমের বিনা হাতিয়ারের যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, এই আইনে বলা হয়েছে - কেউ যদি বিদেশি সিনেমা দেখে, বিদেশি পোশাক পরে, এমনকি গালিও দেয়, তবে তাকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।


    নতুন আইনে বিদেশি নাটক-সিনেমা বা অন্যান্য ভিডিও দেখা, পোশাক-পরিচ্ছদ বা চালচলনকে ‘প্রতিক্রিয়াশীল চিন্তা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কেউ যদি দক্ষিণ কোরিয়া, আমেরিকা কিংবা জাপানী কোন ভিডিও'র বড় চালানসহ ধরা পড়েন, তবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। কেউ যদি ওই ভিডিও দেখা অবস্থায় ধরা পড়েন, তবে তার শাস্তি ১৫ বছরের কারাদণ্ড।

    শুধু নাটক-সিনেমা পর্যন্ত ব্যাপারটি সীমাবদ্ধ থাকছে না। সম্প্রতি কিম রাষ্ট্রীয় গণমাধ্যমে পাঠানো এক খোলা চিঠিতে ইয়ুথ লিগের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন তৃরুণদের "অস্বাস্থ্যকর, স্বতন্ত্রবাদী, সমাজতন্ত্র-বিরোধী আচরণ"কে রুখে দেয়। তিনি বিদেশি ভাষা, পোশাক এবং চুলের ছাঁট বন্ধ করতে চান। এগুলো তার চোখে "বিপজ্জনক বিষ"।


    বিশ্লেষকদের মত, তিনি বাইরের তথ্য মানুষের কাছে পৌঁছতে দিতে চান না, কারণ উত্তর কোরিয়ায় জীবনযাত্রা দিনকে দিন কঠিন হয়ে উঠছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ