ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • অভিনেত্রীকে নিয়ে বিজেপি নেতার আপত্তিকর টুইট 

    অভিনেত্রীকে নিয়ে বিজেপি নেতার আপত্তিকর টুইট 
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিসহ ৩ অভিনেত্রীকে চরম আপত্তিকর মন্তব্য করে তুমুল বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি নেতা তথাগত রায়। এবার তিনি দুই বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে ফের আলোচনায় এসেছেন। 

    সোমবার টুইট করে সায়নির যুব তৃণমূলের রাজ্য সভাপতি হওয়া নিয়ে মন্তব্য করতে তিনি টেনে আনেন ‘শিবলিঙ্গ ও কনডম’ প্রসঙ্গ। প্রশ্ন তোলেন সায়নিকে গুরুত্ব দিয়ে কি তৃণমূল হিন্দুদের অপমান করতে চাইছে। তার এ বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। 

    গত শনিবার নতুন দায়িত্ব পেয়েছেন অভিনেত্রী সায়নী।  

    সোমবার তথাগত টুইটবার্তায় লেখেন, ‘শিবলিঙ্গে কনডম পরিয়ে (কবে পরিয়েছিলেন সেটা অবান্তর) আমার মতন তাবৎ হিন্দুকে, বিশেষত শিবভক্তদের, চরম অপমান করেছেন সায়নী ঘোষ। তাকে উত্তরোত্তর সম্মান দিয়ে হিন্দুদের কি বলতে চাইছেন মমতা? আমি ভোটে জিতেছি, এবার যা খুশি করব। তোরা অসহায় হিন্দুরা কি করতে পারিস?’

    তার এ মন্তব্যের পর ভার্চুয়াল জগতে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। মৌমিতা পাওল নামের এক তরুণী লেখেন, ‘যেদিন দিলীপ ঘোষ (বিজেপির রাজ্য সভাপতি) মা দুর্গার বংশ পরিচয় জানতে চেয়েছিল, তাকে সহ সমগ্ৰ নারী জাতিকে অপমান করেছিল সেদিন আপনার চরম হিন্দুত্ব বোধ কোথায় ছিল? ভাষা সংযত করুন’।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ