ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • পুকুর থেকে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

    পুকুর থেকে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কচুরিপানা ভরাট পুকুর থেকে হাচানুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের বাঁশতলার পাড় এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

    মৃত হাচানুর রহমান (৪০) উপজেলার একই গ্রামের ভঘু পাড়ার মৃত মকছেদ আলীর ছেলে।

    স্থানীয়রা জানান , আমরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে আগে খবর দেই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

    এদিকে  মৃত হাচানুরের মা হাসিনা বেগম জানান, মাদক ব্যবসায়ীর সাথে মাদক বেচা কেনার টাকা লেনদেনের জের ধরেই এই হত্যাকান্ড ঘটানো হয়েছে।

    চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জানান, মাদক কারবারীদের সাথে বিবাদে এমনটা হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ময়নাতদন্তের পর সবকিছু বোঝা যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ