ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবীতে মানববন্ধন

     শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বরিশালে মহানগর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ।  সোমবার (৭জুন) সকাল ১০ টায় নগরীর টাউন হল সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন ১৫ মাস যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা এবং যথাযথ বিকল্প ব্যবস্থা গ্রহন না করা কোন উন্নয়নশীল দেশের জন্য সুখকর নয়। 

    দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে শিক্ষার্থীরা অনলাইন গেমস,মাদক সেবন,ইভটিজিং সহ কিশোর গ্যাং এর মাধ্যমে নানা ধরনের অপরাধে জড়িয়ে পরছে। দীর্ঘদিন লকডাউনের বদৌলতে শিক্ষা ব্যবস্থা ও অর্থনৈতিক অবস্থা ভেঙে পরেছে। শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। 

    এসময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় সহ-সভাপতি প্রিন্সিপাল সুলতান মাহমুদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ববি সভাপতি এস এম তৌহিদ বাশার, সাধারণ সম্পাদক রাজন শিকদার,ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সহ-সভাপতি মুহাম্মাদ ইব্রাহীম খান, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ শোভনসহ নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয় । জেলা প্রশাসক এর পক্ষে স্মারক লিপি গ্রহন করেন উপ সচিব মোঃ শহীদুল ইসলাম। 

    শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আগামী ১০ জুন থানায় থানায় ও ইউএনও বরাবর স্মারক লিপি পেশ করা হবে বলে জানিয়েছেন তারা । এর আগে একই দাবিতে ইশা ছাত্র আন্দোলন কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বরিশাল মহানগর শাখা ৩০ মে থেকে ৬ জুন পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে সংগঠনটি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ