ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ঝালকাঠিতে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি বিষয়ক দিনব্যাপী কর্মশালা

    ঝালকাঠিতে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি বিষয়ক দিনব্যাপী কর্মশালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের উদ্যোগে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন রেডক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পান্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের সহ-সভাপতি অ্যাভোকেট মাহাবুবার রহমান। 

    ওরিয়েন্টেশন কর্মশালায় রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিট এর  ২৫ জন  স্বেচ্ছাসেবী সদস্য অংশ নেয়। এফবিএফ প্রকল্পের সহকারি পরিচালক ও  কো-অডিনেটর মো. শাহজাহান সাজু, জার্মান রেড ক্রস এর প্রতিনিধি ফাহিম আহম্মেদ ওরিয়েন্টেশন কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন। 

    ঘূর্ণিঝড় মোকাবেলায় এবং ক্ষয়-ক্ষতি কমিয়ে আনার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় আলোচনা করা হয়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ