ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ঝালকাঠিতে আগুনে সাংবাদিকের ঘর পুড়ে ছাই

    ঝালকাঠিতে আগুনে সাংবাদিকের ঘর পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক সাংবাদিক ও তাঁর ভাইদের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত ৮টার দিকে শহরের পূর্বচাঁদকাঠি জেলে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

    ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, জেলে পাড়া এলাকায় একটি বিশাল কাঠের ঘরে ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের প্রতিনিধি মানিক রায় ও তাঁর দুই ভাই পরিবার নিয়ে বসবাস করেন। রাত ৮টার দিকে ঘরের দোতালায় হঠাৎ আগুনের শিখা দেখতে পেয়ে পরিবারের লোকজন ছুটোছুটি শুরু করেন।

     মুহুর্তের মধ্যে লেলিহান আগুন কাঠের ঘরটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে ততক্ষণে আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। 

    ক্ষতিগ্রস্থ সাংবাদিক মানিক রায় চ্যানেল আই এর ঝালকাঠি প্রতিনিধি। তিনি জানান, আগুনে পুড়ে ঘর ও মালামাল কিছুই রক্ষা পায়নি। ঘরসহ এতে তিন ভাইয়ের পরিবারের কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ