ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর
  • ডায়রিয়া: বরিশালে নতুন আক্রান্ত ১৮২

    ডায়রিয়া: বরিশালে নতুন আক্রান্ত ১৮২
    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে কিছুটা হলেও কমেছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টার তথ্য বিশ্লেষণে ‍এমন চিত্র ‍উঠে ‍এসেছে। বিভাগের ৬ জেলার ৩ জেলাতে‍ই বেড়েছে সুস্থতার হার, কমেছে আক্রান্তের সংখ্যাও। তবে ‍এদিন কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ‍

    সোমবার (৭ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে ২৪ ঘণ্টায় ‍উপদ্রুত ‍এলাকায় আক্রান্তের সংখ্যা ১৮২ জন। বিপরীতে সুস্থতা লাভ করেছেন ১৯৭ জন রোগী। 

    এর মধ্যে বরিশালে নতুন আক্রান্তের সংখ্যা ৪১, সুস্থ ৩৪ জন। পটুয়াখালীতে আক্রান্ত হয়েছেন ২৮ জন, সুস্থ ২৭, ভোলায় আক্রান্ত ৪০, সুস্থতার সংখ্যা ৫০ জন। ‍

    এছাড়া পিরোজপুরে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ জন, সুস্থতা লাভ করেছেন ৪৭ জন, বরগুনায় আক্রান্ত ২৩, সুস্থ ১৮ ‍এবং 
    ঝালকাঠিতে ১০ জন আক্রান্তের বিপরীতে ২১ জন ডায়রিয়া আক্রান্ত ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। 

    প্রসংগত, বরিশালে গত ১ জানুয়ারি থেকে ‍এ পর্যন্ত ২২ ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ