ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • রামেকে করোনায় আরও ৭ জনের মৃত্যু

    রামেকে করোনায় আরও ৭ জনের মৃত্যু
    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) সকালে হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    মারা যাওয়া সাতজনের মধ্যে তিন জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে এবং বাকিদের একজনের বাড়ি রাজশাহী, একজনের নাটোর, একজনের নওঁগা ও একজনের পাবনায়।

    হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালে মোট ভর্তি ২৩২ করোনা রোগীর মধ্যে ১৮ জন আইসিইউতে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। তাদের মধ্যে রাজশাহীর বাসিন্দা ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, ও নওগাঁর একজন।

    গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬৪ জন করোনায় আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ