ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষ, ৩০ জনের মৃত্যু

    পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষ, ৩০ জনের মৃত্যু
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলায় দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্স।

    প্রতিবেদনে বলা হয়, প্রথমে মিল্লাত এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পরে। তখন স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটি এসে এটিকে ধাক্কা দিলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। জানান ঘোটকি জেলার পুলিশ কর্মকর্তা উসমান আবদুল্লাহ। নিহত এবং আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করছেন স্থানীয় গ্রামবাসী, উদ্ধারকর্মী এবং পুলিশ।

    ট্রেনের লাইনচ্যুত হওয়া এবং দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে এখনো জানা সম্ভব হয়নি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ