ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে মৃত্যু ব্যক্তির

    গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে মৃত্যু ব্যক্তির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে পেটের ব্যথা সইতে  না পেরে ইঁদুর মারার ওষুধ খেয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।  

    নিহত মো.শাহাবুদ্দিন (৫০) উপজেলার হাতিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের চরলটিয়া পাঁচ বিঘা এলাকার  মৃত আবুল কাশেমের ছেলে।

    রোববার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার চরলটিয়া পাঁচ বিঘা এলাকার একটি মাছের হ্যাচারিতে এই ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, ভোর ৪টার দিকে বাড়ির পাশে মাছের হ্যাচারিতে ইঁদুর মারার ওষুধ পান করে শাহাবুদ্দিন।পরে পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। সে দীর্ঘদিন যাবত পেটের ব্যথায় ভুগছিলেন। ব্যথা সহ্য করিতে না পেরে বাড়ির পাশে থাকা মাছের হ্যাচারিতে গিয়ে সেখানে থাকা ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করে।  

    হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ