ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মোবাইল ফোন চালানোর সময় বজ্রপাতে যুবক নিহত

    মোবাইল ফোন চালানোর সময় বজ্রপাতে যুবক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরের সাতলায় বজ্রপাতে নান্টু বালী(৩০) নামের এক যুবক নিহত হয়েছেন । এসময়  সুমন বালী(২৫) নামে এক যুবক আহত হয়েছে। রোববার উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামে এ ঘটনা ঘটে । নিহত নান্টু ওই উপজেলার  ইউনুস বালীর ছেলে ।  জানা গেছে নান্টু ও  সুমন  নিজ ঘরের সামনে বসে মোবাইল ফোন চালাচ্ছিলো । 

    এসময়  বিকালে মুষলধরে বৃষ্টি ও ঝড় হওয়ার সময়  হঠাৎ বজ্রপাতে তারা দুজন গুরুতর আহত হলে  বাড়ীর লোকজন তাদেরকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নান্টু বালীকে মৃত বলে ঘোষনা করেন এবং সুমন বালীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়।
     
    সাতলার ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার লিটন জানান, বৃষ্টির সময় নান্টু ও সুমন নিজ ঘরের সামনে বসে ফোন চালাছিলো। এসময় বজ্রপাতে নান্টু নিহত হয় আর সুমন গুরুত্বর আহত হয়েছে।

    উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শওকত আলী জানান, বজ্রপাতে নান্টু বালী মারা গেছেন এবং আহত সুমন বালীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ