ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভারত-চীন সীমান্ত নিয়ে তৃতীয় শক্তির হস্তক্ষেপে পুতিনের প্রতিক্রিয়া 

    ভারত-চীন সীমান্ত নিয়ে তৃতীয় শক্তির হস্তক্ষেপে পুতিনের প্রতিক্রিয়া 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত-চীনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে এবার মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বললেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানই যথেষ্ট দায়িত্ববান। ওরা নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নেবেন। তবে এই আলোচনায় তৃতীয় শক্তির হস্তক্ষেপ করা উচিৎ নয় মত রাশিয়ার প্রেসিডেন্টের।

    রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, “ভারত ও চীনের মধ্যে বেশকিছু সমস্যা আছে। তবে প্রতিবেশী দেশগুলির মধ্যে সমস্যা থাকতেই পারে। দুই দেশের রাষ্ট্রপ্রধানরাই যথেষ্ট দায়িত্ববান। তারা একে অপরকে যথেষ্ট সম্মান করেন। তাই যত সমস্যাই থাকুক দুজনের মধ্যে এর সমাধান করে ফেলবেন।”

    ভারত-চীনের সমস্যার মধ্যে তৃতীয় শক্তির হস্তক্ষেপ নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন পুতিন। তার ভাষ্যমতে, “ভারত-চিনের মধ্যে যাতে তৃতীয় কোনও শক্তি হস্তক্ষেপ না করে সেটার দিকের নজর রাখাও খুব গুরুত্বপূর্ণ।”

    বিশ্লেষকদের মতে, ভারত ও চীনের মধ্যে সংঘাত এড়াতে বদ্ধপরিকর রাশিয়া। পর্দার আড়ালে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে পুতিন প্রশাসনের। বেইজিং ও নয়াদিল্লী উভয়ের উপরই যথেষ্ট প্রভাব রয়েছে মস্কোর।

    ক্রেমলিনের আশঙ্কা, পূর্ব লাদাখে চিনের সঙ্গে সংঘাতের ফলে আমেরিকার আরও কাছে চলে গিয়েছে ভারত। তাই নয়াদিল্লীর উপর মার্কিন প্রভাব কমাতেও মধ্যস্থতায় নেমেছিল রাশিয়া।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ