ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • শীতে আলুর স্যান্ডউইচ

    শীতে আলুর স্যান্ডউইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শীতের সময়টায় মুখরোচক খাবার খেতে অনেকেই পছন্দ করেন। তবে গতানুগতিক মুখরোচক খাবারের পরিবর্তে একটু ভিন্ন কিছু খেতে চাইলে শীতের সকাল কিংবা বিকেলের নাস্তা হিসেবে তৈরি করতে পারেন মজাদার আলুর স্যান্ডউইচ। খুব সহজেই ঝটপট তৈরি করে ফেলা যায় ভীষণ মজার এই খাবারটি। জেনে নিন রেসিপি।

    উপকরণ: পাউরুটি ৪ পিস, আলু সেদ্ধ দুটি, সয়াবিন তেল এক টেবিল চামচ, কাঁচামরিচ কুচি একটি, আদা বাটা দেড় চা-চামচ, পুদিনা পাতা কুচি তিন টেবিল চামচ, পেঁয়াজ কুচি (মাঝারি সাইজের) একটি, হাফ ক্যাপসিক্যাম কুচি, ছোট গাজর কুচি একটি, হাফ টমেটো কুচি, লবণ পরিমাণ মতো, টমেটো সস, বাটার।

    প্রস্তুত প্রণালী: প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে মেখে নিন। এরপর আলুর সঙ্গে টমেটো সস ও বাটার ব্যতীত বাকি সব উপকরণ মাখিয়ে নিন। একটি পাত্রে তেল গরম করে আলুর মিশ্রণটাকে কিছুক্ষণ ভেজে নিন। এরপর একটি তাওয়ায় পাউরুটি হালকা সেঁকে নিন। এবার পাউরুটিগুলোকে মাঝে কেটে নিন কোণাকুণি করে। পাউরুটির মাঝে প্রথমে বাটার লাগিয়ে নিন তারপর টমেটো সস লাগিয়ে নিন। এরপর আলুর মিশ্রণটি পাউরুটির একটি টুকরাতে একটু পুরু করে লাগিয়ে ওপরে পাউরুটির অপর টুকরাটি বসিয়ে দিন।

    ব্যস হয়ে গেল মজাদার আলুর স্যান্ডউইচ। শীতের সকাল অথবা বিকেল বেলা গরম চায়ের সঙ্গে উপভোগ করুন মজাদার এই নাস্তা। চাইলে সেদ্ধ আলুর সঙ্গে সেদ্ধ মটরশুটি যোগ করে খাবারটিকে আরো মুখরোচক করে নিতে পারেন। 

    তথ্যসূত্র: বোল্ডস্কাই


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ