ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১
  • তেলাপোকাকে বাঁচাতে নেয়া হল হাসপাতালে 

    তেলাপোকাকে বাঁচাতে নেয়া হল হাসপাতালে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভেটেরিনারি চিকিৎসকরা সাধারণত কুকুর, বিড়াল, খরগোশ, গবাদি পশুর চিকিৎসা দিয়েই অভ্যস্ত থাকেন। কিছুদিন আগে থাইল্যাংন্ডের এক ভেটেরিনারি চিকিৎসক তার চিকিৎসা জীবনে প্রথমবারের মতো নতুন এক অদ্ভূত অভিজ্ঞতার সম্মুখীন হলেন।

    রাস্তার পাশে পড়ে থাকা আহত একটি তেলাপোকাকে চিকিৎসা দিতে ডা. থানু লিমপাপাট্টাওয়ানিচের ক্লিনিকে নিয়ে আসেন এক ব্যক্তি। রাস্তায় কেউ একজন তেলাপোকাটি মাড়িয়ে চলে যাওয়ায় আহত হয় প্রাণীটি, ঘটনাক্রমে ওই দৃশ্য চোখে পড়লে চিকিৎসা দিতে নিয়ে আসেন ওই ব্যক্তি। 

    ডা. থানুও একজন প্রকৃত চিকিৎসকের মতো এ ঘটনায় বিদ্রুপ না করে তেলাপোকাটির বিনামূল্যে চিকিৎসা করিয়ে দেন। 
    এক ফেসবুকে পোস্টে ওই চিকিৎসক বলেন, এটি হাসার মতো কোনো বিষয় না, প্রত্যেক সৃষ্টির প্রতি উদারতা আর সহানুভূতির বহিঃপ্রকাশ ছিল এটি। প্রত্যেকটি জীবনই মূল্যবান…কতোই না ভালো হতো, যদি পৃথিবীতে তার মতো আরও বেশি মানুষ থাকতো..দয়াশীলতাই পৃথিবীকে টিকিয়ে রাখে।

    এটি তার প্রথমবার কোনো তেলাপোকার চিকিৎসা করা হলেও, নিজের সর্বোচ্চ দিয়েই চেষ্টা করেন তিনি। তবে তেলাপোকাটির বেঁচে থাকার সম্ভাবনা বাড়াতে তেলাপোকাটিকে অক্সিজেনেটেড কন্টেইনারে রেখে দেওয়া ছাড়া, আর কিছুই করার ছিল না তার। 

    তিনি বলেন, আমি ওই ব্যক্তিকে বলেছি আবারও তেলাপোকাটিকে চিকিৎসা দিতে নিয়ে আসতে, বিনামূল্যেই ওর চিকিৎসা দেওয়া হবে। 

    তেলাপোকাটি শেষ পর্যন্ত বেঁচে ছিল কি না, তা জানা যায়নি। ওই পোস্ট চিকিৎসক সেই ব্যক্তির নামও উল্লেখ করেননি।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ