ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ঝালকাঠিতে ধিক্কার দিবস পালিত

    ঝালকাঠিতে ধিক্কার দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ১৯তম বার্ষিকী উপলক্ষে ধিক্কার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে ধিক্কার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়, সহসভাপতি আক্কাস সিকদার, সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, কোষাধ্যক্ষ দিলীপ মণ্ডল ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রতন আচার্য্য, নির্বাহী সদস্য মু. আব্দুর রশীদ, জহিরুল ইসলাম জলিল, মঈমুল হক লিপু, দুলাল সাহা, অলোক সাহা, মিজানুর রহমান টিটু, শফিকুল ইসলাম সৈকত, আসম মাহামুদুর রহমান পারভেজ ও রাজু খান। 

    উল্লেখ্য ২০০৩ সালের এই দিনে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের ঘনিষ্ঠ এক নেতার নির্দেশে যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীরা প্রেস ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর ও সাংবাদিকদের মারধর করে। পাশাপাশি ভাংচুর করা হয় দৈনিক শত কণ্ঠ অফিস। সাংবাদিকরা দিনটি ‘ধিক্কার দিবস’ হিসেবে পালন করে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ