ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • একসঙ্গে তিন নবজাতকের জন্ম

    একসঙ্গে তিন নবজাতকের জন্ম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের সেলিনা বেগম নামক এক নারী স্বাভাাবিক প্রক্রিয়ায় একসঙ্গে তিনটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। শনিবার (৫ জুন) বিকাল ৪টায় হিজলা উপজেলা হাসপাতালে শিশুগুলো ভূমিষ্ঠ হয়। 

    নবজাতকগুলোর ওজন কম ও শাসকষ্ট থাকায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল নগরীর শেরেবাংলা মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও অর্থাভাবে তা সম্ভব হয়নি। সেলিনা বেগম কালিকাপুর গ্রামের মোহাম্মদ ফারুক বেপারীর স্ত্রী। জানা গেছে, সেলিনা বেগম শনিবার বেলা ২টার দিকে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা হিজলা উপজেলা সদর রেমেডি নামক প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসেন।  

    রেমিডি কর্তৃপক্ষ রোগীর অবস্থা খারাপ দেখে দ্রুত সিজার করার কথা বলে বরিশাল মেডিক্যালে চলে যেতে বলেন। রোগীর পরিবার হতদরিদ্র হওয়ায় অ্যাম্বুলেন্স ভাড়া করতে না পেরে উপায়ান্তর না পেয়ে পাশে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছার পর প্রথম ছেলে জন্মগ্রহণ করে। 

    এর পাঁচ মিনিট পরে আরেকটি এবং ১০ মিনিট পরেই তৃতীয় ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়। হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাহারাজ হায়াত জানান, সেলিনা বেগমকে  খুব অসুস্থ অবস্থায় হাসপাতালে আনেন স্বজনরা। এর এক থেকে দেড় ঘণ্টা পরে নবজাতক শিশুগুলো জন্মগ্রহণ করে। 

    তিনি আরো জানান, মা সুস্থ থাকলেও নবজাতকগুলো খুবই অসুস্থ। তাদের শ্বাস-প্রশ্বাসে কষ্ট, ওজন কম ও ফুসফুসের সমস্যা আছে। তিন নবজাতককে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়া উচিত। উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল মেডিক্যালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও পরিবারটি অর্থাভাবে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। 

    এতে শিশুগুলোর মৃত্যু ঝুঁকি আছে বলে জানান এ চিকিৎসক। এ ব্যাপারে শিশুগুলোর বাবা ফারুক বেপারী জানান, টাকার অভাবে তার সন্তানরা মারা যেতে পারেন। তিনি বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা কামনা করছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ