ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ঝালকাঠিতে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে জেলা মতবিনিময় সভা

    ঝালকাঠিতে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে জেলা মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার সকালে শহরের সানাই কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচ এম জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মেহেদী হাসান। 

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাটাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার। মতবিনিময় সভায় ৩০ জন শিক্ষক অশংগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় জানানো হয়, নিয়মিত ওষুধ খেলে যক্ষ্মা ভালো হয়ে যায়। 

    তাই যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সর্বত্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষকরা যদি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যক্ষ্মা রোগ সম্পর্কে পরামর্শ দেন, তাহলে সকলেই সচেতন হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ