ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • 'সেকেন্ড-ইন-কমান্ড' পদে মমতার ভাইপো 

    'সেকেন্ড-ইন-কমান্ড' পদে মমতার ভাইপো 
    ছবি: সংগৃহিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সদ্য সমাপ্ত নির্বাচনে জয়লাভের পর বড়সড় রদবদল এসেছে ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে। দলটির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া দেওয়া হয়েছে মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 

    শনিবার তৃণমূল যুব সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন তিনি। তার ছেড়ে আসা যুব সভাপতির পদে স্থলাভিষিক্ত হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ।

    ভারতের এবারের পুরো নির্বাচনপর্বেই সব রাজনৈতিক নেতাদের অন্যতম ইস্যু ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল পরিচালনার ক্ষেত্রে কার্যত তৃণমূলের 'সেকেন্ড-ইন-কমান্ড' পদে অভিষেক। 
    কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে গরু পাচারের প্রসঙ্গ তোলাসহ নানাভাবে তীর ধরা হয়েছে অভিষেকের দিকে। 

    নির্বাচনী প্রচারণার ময়দান আরো চাঙ্গা করতে বিজেপি নেতাদের কথায় কথায় উঠে এসেছে অভিষেকের কথা। এত সব ঘটনার পরেও নির্বাচনের ফলাফলে বিজেপি জয়ের ধারের কাছেও যেতে পারেনি বরং আবার ক্ষমতায় ফিরেছে তৃণমূল।  

    এই ঘটনার পরেও বিজেপির বিতর্ক সরেনি তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে। এমনকি তাকে নাবালক বলেও কটূক্তি করেন বিজেপির বিরোধী দলের নেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। 

    এবার সেই অভিষেকের হাতেই সংগঠনের গুরুত্বপূর্ণ ও অতিরিক্ত দায়িত্ব তুলে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ