ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আবার যুদ্ধ হবে: হামাস

    আবার যুদ্ধ হবে: হামাস
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগ্রাসন অব্যাহত থাকলে ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধের হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা বলছে, ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে অধিকৃত পশ্চিম তীরে যদি আগ্রাসন অব্যাহত থাকে তাহলে প্রতিরোধকামী সংগঠনটি আবার যুদ্ধ শুরু করবে।

    তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি বলেন, ইহুদিবাদী ইসরায়েল চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না। প্রতিদিনই তারা পশ্চিম তীরের শহরগুলোতে আগ্রাসন চালাচ্ছে। এছাড়া, পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের লোকজনকে উদ্বাস্তু করে দেওয়ার হুমকি এখনো আছে। এসব যদি এখনও অব্যাহত থাকে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে পারে হামাস।

    মিশরের মধ্যস্থতায় হামাস এবং ইসরাইলের মধ্যে যে চুক্তি হয়েছে তা দুর্বল বলে মন্তব্য করে তিনি বলেন, হামাস এখনও সেই যুদ্ধবিরতি মেনে চলছে। ইসরায়েল যদি যুদ্ধবিরতি মেনে চলতে সহযোগিতা না করে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সঙ্গে সংঘর্ষ শুরু হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ