ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • শীতে ত্বকের যত্নে তেল নাকি লোশন ভালো?

    শীতে ত্বকের যত্নে তেল নাকি লোশন ভালো?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াশার চাদরে মুড়ি দিয়ে আসছে শীত। শীতে ত্বকের যত্ন প্রয়োজন। শুষ্ক আবহাওয়ায় ত্বকের খসখসে ভাব দূর করতে অনেকে লোশন, আবার অনেকে ব্যবহার করেন তেল।

    শীতকালে ত্বকের যত্নে কোনটি ভালো- এ বিষয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. নাজমুল করিম।

    নাজমুল করিম বলেন, শীতকালে আবহাওয়া শুষ্ক থাকে। এ সময় মানুষের শরীরে যদি ময়েশ্চার না থাকে তবে ত্বক টানটান লাগে এবং হাত দিয়ে দাগ দিলে খসখসে সাদা দাগ হয়। এজন্য বেশিরভাগ দেশেই শীতকালে ময়েশ্চারের জন্য লোশন বা তেল ব্যবহারের প্রচলন রয়েছে। লোশনে অনেক সময় ভালো পুষ্টিগুণ থাকে। কিছু লোশন একটু বেশি ভেজা বা তেলতেলে, কিছু কম। ত্বক অনুযায়ী বেছে নিতে হবে। 

    শীতে ত্বকের যত্নে সরিষার তেল ব্যবহার প্রসঙ্গে এই বিশেষজ্ঞ বলেন, সরিষার তেল ঝাঝালো। ফলে গায়ে না মাখাটাই ভালো।

    লোশন নাকি অলিভ ওয়েল ভালো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে বিতর্ক আছে। অলিভ ওয়েল তেলের মতো, এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। যাদের ত্বক বেশি শুষ্ক তাদের জন্য লোশন ভালো। আবার অনেকের জন্য অলিভ ওয়েল ভালো কাজ দেবে। তবে লোশন বা অলিভ ওয়েলের ক্ষেত্র অলিভ ওয়েলকেই আমি বেশি প্রাধান্য দেব। কারণ এর মধ্যে ত্বকের জন্য উপকারী পুষ্টি রয়েছে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ