ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ঝালকাঠিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

    ঝালকাঠিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর হামলা ও পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। 

    আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের আমতলা মোড়ের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কে বের হতে গেলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে পুলিশের বেড়িকেটের মধ্যেই দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা ছাত্রদল। এতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দ্বিপু। 

    সমাবেশে বক্তারা ছাত্রদল নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের বিচার দাবি করেন। 

    এদিকে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জোবায়ের তালুকদার মেশকাতের নেতৃত্বে ছাত্রদলের একটি অংশ বুধবার রাতে শহরের ব্র্যাকমোড় এলাকায় মশাল মিছিল বের করে। 

    জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু বলেন, আমরা মিছিল নিয়ে শহরের মধ্যে যেতেই পুলিশ বাধা দেয়। তাদের বাধার কারণে মিছিলটি সামনে যেতে পারেনি। তিনি পুলিশের বাধার তীব্র নিন্দা জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

    ঝালকাঠি থানার উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ বলেন, মিছিলটি শহরের প্রধান সড়কে প্রবেশ করলে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় পুলিশ বাধার সৃষ্টি করে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ