ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • নির্ধারিত সময়ের আগেই খাতা কেরে নেয়ায় পরীক্ষার্থী অজ্ঞান

    নির্ধারিত সময়ের আগেই খাতা কেরে নেয়ায় পরীক্ষার্থী অজ্ঞান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নির্ধারীত সময়ের আগেই খাতা কেড়ে নেয়ায় সুমাইয়া বিনতে আনিছ নামে এক পরীক্ষার্থী সঞ্জাহীন হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

    মঙ্গলবার(২২ নভেম্বর) কালীগঞ্জ উপজেলা সদরের করিম উদ্দিন সরকারী পাবলিক কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।অসুস্থ্য পরীক্ষার্থী সুমাইয়া বিনতে আনিছ একই উপজেলা সদরের তুষভান্ডার মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তার রোল নম্বর ৩১৮৮৫৭।

    হাসপাতালে ভর্তি ওই পরীক্ষার্থী জানান, যথানিয়মে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি প্রথম পত্র বিষয়ে পরীক্ষা দিচ্ছিলেন সুমাইয়া বিনতে আনিছ। প্রথমার্ধের এমসিকিউ পরীক্ষার নির্ধারীত সময়ের ৫ মিনিট থাকতেই দায়িত্বে থাকা কক্ষ পরিদর্শক করিম উদ্দিন সরকারী পাবলিক কলেজের শিক্ষক আজিজার রহমান তার উত্তর পত্র কেড়ে নেন। ৫ মিনিট সময় থাকায় উত্তরপত্র না নিতে অনুরোধ জানালে ক্ষেপে যান শিক্ষক আজিজার রহমান।

    এক পর্যয়ে জোর করে উত্তর পত্র কেড়ে নিয়ে শিক্ষক আজিজার রহমান বলেন "উত্তরপত্র কেড়ে নিয়েছি প্রয়োজনে থানায় মামলা করো"। এটা শুনেই নিজ আসনেই সজ্ঞাহীন হয়ে পড়েন পরীক্ষার্থী সুমাইয়া বিনতে আনিছ। পরে দায়িত্বপ্রাপ্তরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় পরীক্ষার দ্বিতীয়ার্ধের রচনামুলকের লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেন নি সুমাইয়া বিনতে আনিছ। খবর বাহিরে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী আর অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ট তদন্ত করে কক্ষ পরিদর্শক শিক্ষক আজিজার রহমানের শাস্তির দাবি জানান।

    কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল মান্নান বলেন, বিনা কারনে নির্ধারীত সময়ের পুর্বে খাতা বা উত্তরপত্র কেড়ে নেয়ার কোন নিয়ম নেই। অসুস্থ্য পরীক্ষার্থীর অভিভাবক মৌখিক ভাবে বিষয়টি অবগত করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ