ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • মোংলায় ইয়ুথ এ্যাম্বাসেডর প্রশিক্ষণের উদ্বোধন

    মোংলায় ইয়ুথ এ্যাম্বাসেডর প্রশিক্ষণের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফিজি মোংলার আয়োজনে দি হাঙ্গার প্রজেক্টে বাংলাদেশ'র সহায়তায় ইয়ুথ এ্যাম্বাসেডর ডেভেলপমেন্ট প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।

    রবিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মোংলা প্রেস ক্লাবে তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান হয়।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশের প্রশিক্ষণ বিভাগের প্রধান তুহিন আফসারি।

    প্রশিক্ষণ চলবে আগামী মঙ্গলবার (২২ নভেম্বর) পর্যন্ত। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার প্রায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। 

    প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাংবাদিক নুর আলম শেখ, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশের এসপিএল প্রোজেক্ট'র বাগেরহাট জেলা সমন্বয়কারি সুকমল মন্ডল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর নেতা সাংবাদিক হাছিব সরদার প্রমূখ।

     


    আলী আজীম/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ