ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সাধারণ মানুষের কথা শুনে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছি:বিএমপি কমিশনার

    সাধারণ মানুষের কথা শুনে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছি:বিএমপি কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  সকাল সাড়ে ১০ টায় এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উপ-পুলিশ কমিশনার মোকতার হোসেন পিপিএম এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে'তে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের আচরণে সেবা প্রত্যাশী ভুক্তভোগীর প্রতি অনিয়ম-দুর্নীতি,অনাস্থার নেপথ্যে কেউ থাকলে সরাসরি বা গোপনে বলুন। ওপেন হাউজ ডে'তে আমরা তিন ধরনের আবেদন গুরুত্ব সহকারে শুনে থাকি। এর মধ্যে ভুক্তভোগীর কথা, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ এবং কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা।

     পরে  সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি। তাই নিজ ও প্রতিবেশীকে ভালো রাখতে অপরাধ দানাবাঁধার আগেই এখানে এসে বেশি বেশি  তথ্য দিয়ে সহায়তা করুন। তিনি বলেন, আমরা থানাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় ভাগ করে বিট পুলিশিং এর মাধ্যমে কাছের মানুষ হয়ে দ্বারে দ্বারে ঘুরে সাধারণ মানুষের কথা শুনে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছি। 

    মহামারি করোনা নিয়ে তিনি বলেন, করোনায় আগের মতোই স্বাস্থ্য সুরক্ষা বিধি পালন করতে হবে, সচেতনতা বাড়াতে হবে। এজন্য একজন ইমানদার দেশপ্রেমিক নাগরিক হিসেবে সকলেরই স্বাস্থ্যসুরক্ষার পক্ষে কাজ করতে হবে। 

    এসময় উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ এনামুল হক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার মোঃইব্রাহিম। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার ।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ