ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ‘মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছিল তারেক রহমান’

    ‘মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছিল তারেক রহমান’
    আমির হোসেন আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে ছিল তারেক রহমান। খালেদা জিয়া ও তারেক রহমানের নামে যেসব মামলা সেগুলো তত্ত্বাবধায়ক সরকার করেছিল। ওসব মামলায় তাদের সাজা হয়েছে। আওয়ামী লীগ কোনও মামলা করেনি। আওয়ামী লীগ যদি তাদের বিরুদ্ধে মামলা করতো তাহলে তারা বলতে পারতো, মামলাগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক।’

    বুধবার (১৬ নভেম্বর) বিকাল ৪টায় ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আমির হোসেন আমু বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে ডিজিটাল বাংলাদেশ আরও ৪০ বছর এগিয়ে থাকতো। আজ বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দিতো। তিনি ১৯৭৩ সালে বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করেছিলেন। ২০০৯ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পদক্ষেপ নেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপনের ফলে দেশের অনলাইন সেবা কার্যক্রম দ্রুত সম্প্রসারণ হয়েছে।’

    জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। পরে অনলাইনে নানা সেবা প্রদান প্রতিষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন এবং বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে এ মেলায় সরকারি-বেসরকারি ১০৭টি স্টল স্থান পেয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ