ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশালে হত্যা মামলায় অজ্ঞান পার্টির সদস্যের যাবজ্জীবন 

    বরিশালে হত্যা মামলায় অজ্ঞান পার্টির সদস্যের যাবজ্জীবন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে হত্যার দায়ে অজ্ঞান পার্টির এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরিশালের একটি আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। 

    বুধবার বরিশালের  জননিরাপত্তা বিঘ্নকারী ও অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টিএম মুসা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি খোকন সিকদার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা। 

    জননিরাপত্তা বিঘ্নকারী ও অপরাধ দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি লস্কর নুরুল হক জানান, রায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। 

    হত্যার শিকার হয়েছেন বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা মোকসেদ আলী খান। মামলার বরাতে আদালতের বেঞ্চ সহকারী মো. সবুজ জানান, মোকসেদ আলী খান ২০১৩ সালের ৮ মার্চ ঢাকা থেকে আল-ওয়ালিদ লঞ্চে রওনা দেন। পথে তাকে জুসের মধ্যে নেশাজাতীয় দ্রব্য সেবন করানো হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন অজ্ঞান পার্টির সদস্য খোকন সিকদার তাকে লঞ্চের পিছনে নিয়ে নদীতে ফেলে দেয়। 

    পরদিন বাবুগঞ্জের সন্ধ্যা নদী থেকে মোকসেদ খানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০১৩ সালের ১২ মার্চ বাবুগঞ্জ থানায় হত্যা মামলা করেন তার ছেলে শামীম খান। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক উথান চো ২০১৫ সালের ১২ মার্চ খোকনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। বিচারক ২৫ জনের মধ্যে ১৭ জনের সাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ