ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
  • রাজাপুরে আমির হোসেন আমুর জন্মদিন পালন

    রাজাপুরে আমির হোসেন আমুর জন্মদিন পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে উদযাপিত হলো বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক খাদ্য ও শিল্প মন্ত্রী, ১৪ দলের মুখপত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি’র ৮১তম জন্মদিন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন।

    এ উপলক্ষে মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    আলোচনা সভায় রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  এ. এইচ. এম খায়রুল আলম সরফরাজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আলম সুরুজ সহ রাজাপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান লিটন।

    অপরদিকে আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর পরিচালক এম মনিরুজ্জামান মনির এর ৪৮ তম জন্মদিন পালিত হয়েছে।

    রাজাপুর শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে  সংসদ মিলনায়তনে কেক কাটা আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন অনুষ্ঠান পালন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন,রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ