ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নলছিটিতে ঘুমের ওষুধ খাইয়ে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

    নলছিটিতে ঘুমের ওষুধ খাইয়ে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে ধর্ষণের শিকার ওই তরুণীর বোন থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।

    অভিযুক্ত ব্যক্তির নাম নাসির হাওলাদার (৩৫)। তিনি উপজেলার পশ্চিম গোপালপুর এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ নভেম্বর) সকালে তিন বোনকে রেখে তাদের বাবা-মা বরিশালে যান। রাতে তারা মোবাইলে লুডু খেলার সময় নাসির হাওলাদার তাদের সঙ্গে যুক্ত হন। এ সময় সেভেন আপের সঙ্গে তাদের ঘুমের ওষুধ খাইয়ে দেন নাসির। পরে অচেতন হয়ে পড়লে তাদের মধ্যে একজনকে ধর্ষণ করেন।

    সকালে চেতনা ফিরে এলে নলছিটি থানা পুলিশকে তাঁরা বিষয়টি জানান। পরে নাসিরকে আটক করে পুলিশ।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার বোনের মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ