ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • আমতলীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন

    আমতলীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২। মঙ্গলবার (১৫ নভেম্বর) দিনটি উপলক্ষে সকালে বরগুনার আমতলী উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

    আমতলী ফায়ার সার্ভিসের  ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অগ্নিনির্বাপণ ও নানা দুর্যোগে দায়িত্ব পালন করা সংস্থাটি বুধবার (১৬ নভেম্বর) পর্যন্ত তিন দিনের ‘ফায়ার সপ্তাহ-২০২২’ ঘোষণা করা হয়।

    অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ভারপ্রাপ্ত) উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি  ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. আব্দুল্লাহ  আবু জাহের, আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান। 
    উপজেলা ফায়ার স্টেশনের আঙিনা ও ভবন রঙিন পতাকা, ব্যানার ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয়েছে। 

    ফায়ার স্টেশনের গাড়ি পাম্প, অগ্নিনির্বাপন ও উদ্ধার সরঞ্জামামি প্রদর্শন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল, কলেজ, হাট, বাজার, শিল্প প্রতিষ্ঠান বিপণিবিতান, শপিং মল সহ বিভিন্ন স্থানে গণসংযোগ, মহড়া প্রদর্শন  ও লিফলেট বিতরণ করা হয়।
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ