ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ঝালকাঠিতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা

     ঝালকাঠিতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। শহরের প্রাণকেন্দ্রে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সকাল ৯ থেকে মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. জোহর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

    এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রেসব্রিফিং করা হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী প্রেসব্রিফিংয়ে জানান, মেলায় ১০৭টি স্টল স্থান পেয়েছে। এখানে ডিজিটাল সেবার বিষয়ে যেসব সেবা প্রদান করা তাঁর বর্নণা থাকবে। অনলাইনে নানা সেবার বিষয়ে তথ্য জানা যাবে ডিজিটাল মেলায়। মেলা চলাকালে কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

    প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন, আরডিসি জাহিদুল ইসলাম ও এনডিসি অং ছিং মারমা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ