ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • আমতলীতে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের হিড়িক 

    আমতলীতে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের হিড়িক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে মেতে উঠেছে একটি চক্র। চক্রটি চাওড়া ইউনিয়নের চন্দ্রাএলাকার চন্দ্রা  খাল থেকে  অবৈধ বোমা মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করে স্থানীয় এক  শিক্ষক বাড়ী ও মাদ্রাসার মাঠ ভরাট করছেন। কিন্তু রহস্যজনক কারণে নিরব রয়েছে প্রশাসন।

    সরেজমিনে উপজেলার চাওড়া ইউনিয়নের  রাঢী বাড়ী  ব্রিজ সংলগ্ন স্থানে খালে নির্বিকারে  তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের  জসিম মিয়ার   বোমা মেশিন দিয়া বালু উত্তোলন করতে দেখা  গেছে।  অবৈধ বোমা  মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে স্থানীয় মাদ্রাসার শিক্ষক ওলী উল্লাহ ।

    স্থানীয়রা অভিযোগ করে জানান, এই খাল থেকে বোমা মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে নির্বিকারে বালু উত্তোলন করে চলেছে। এতে খালের  তীরে আমতলী তালুকদার বাজার কোটি টাকার সড়ক বিলিন হয়ে যেতে পারে। একই সঙ্গে কৃষি জমি ও বসতভিটাও পড়েছে হুমকির মুখে। পাশপাশি মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের মানুষেরা। অসাধু বালু ব্যবসায়ীরা সরকারী আইনকানুনের তোয়াক্কা না করেন  উপজেলার বেশ কিছু স্থানে বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি।

    আর যত্রতত্র ভাবে বালু উত্তোলনের ফলে রাস্তাঘাট ও বাঁধ নষ্ট হয়ে একদিকে যেমন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। ধুলার কারণে বাসা-বাড়িতে থাকার অযোগ্য পরিবেশ হয়ে পড়েছে। অনেকেই এসব ধুলা বালির মধ্যে চলাচল করায় নানা ধরনের শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে।

    জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী সড়ক, কালভার্ট, বিভিন্ন স্থাপনার সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে নদী, খাল ও পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না। চন্দ্রা গ্রামের রাঢী সলগ্ন আমতলী তালুকদার বাজার সড়কের ১০ মিটারের  মধ্যে খাল থেকে বোমা মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে এভাবে খাল, ডোবা ও পুকুর থেকে বালু উত্তোলন করা হচ্ছে।

    বোমা মেশিন মালিকরা জানান, নিচু জমি ভরাট, নির্মাণ কাজসহ বিভিন্ন কাজের জন্য এই বালু তোলা হচ্ছে। পরিবেশ  অধিদপ্তর বরিশাল সূত্রে  জানা যায়, বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন অবৈধ। বালু উত্তোলন করতে হলে সরকার স্বীকৃত নির্ধারিত বালু মহাল থেকে তা উত্তোলন করতে হয়। পুকুর বা ডোবা থেকে বালু উত্তোলনের সময় সেখানে যে শূন্যতা তৈরি হয় তার কারণে আশপাশে ভূমি ধস ঘটতে পারে।

    আমতলী উপজেলা সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল জাহের মুঠোফোনে বলেন, জরুরী ভাবে বালু উত্তোলন বন্দ করা হবে । উত্তোলন কারীদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ