ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

     আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের নিজ বাড়ি থেকে নাজমুল (২১)  কে আটক করা হয় । 

    বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া  থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. গোলাম ছরোয়ার। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের আ. মজিদ ভ‚ইয়ার ছেলে মো. নাজমুল হোসেন ভূইয়া পাশ্ববর্তি বাড়ির এক গৃহবধূকে গত বুধবার গভীর রাতে ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ করে। 

    ওই গৃহবধূ তার স্বামীর সাথে বনিবনা না হওয়ায় এবং স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকায় নিজের বাবার বাড়িতে প্রায় এক বছর যাবত বসবাস করে আসছিলেন। এ সুযোগ নিয়ে  গত এক বছর ধরে বিয়ের প্রলোভনে ওই গৃহবধূকে ধর্ষণ করে আসছিলো নাজমুল। সর্বশেষ ধর্ষণের পরে ওই গৃহবধূ বিয়ের প্রস্তাব দিলে নাজমুল তাতে অস্বীকৃতি জানায় ।

     পরে বৃহস্পতিবার বিকেলে আগৈলঝাড়া থানায় ওই গৃহবধূ বাদী হয়ে নাজমুলকে আসামী করে মামলা দায়ের করে যার নং-৩ । অভিযোগ দায়েরের পরে বৃহস্পতিবার সন্ধ্যার পরে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নাজমুলকে আটক করে । আগৈলঝাড়া  থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. গোলাম ছরোয়ার বলেন,  আটককৃত আসামীকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।  আদালতের নির্দেশে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয় । 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ