ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • এক পাঙ্গাসের দাম ১৩ হাজার

    এক পাঙ্গাসের দাম ১৩ হাজার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় মো. সেন্টু নামে এক জেলের বরশিতে ১৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। আর এ বৃহৎ আকৃতির মাছটি বিক্রি হয়েছে ১৩ হাজার ৫০০ টাকায়।

    শনিবার (১২ নভেম্বর) সকালে বরগুনা পৌর মাছ বাজারে মাছটি বিক্রি করা হয়।

    এর আগে, শুক্রবার (১১ নভেম্বর) রাতে বিষখালী নদী থেকে সেন্টু জেলে মাছটি ধরেন।

    এ বিষয়ে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বাসিন্দা সেন্টু বলেন, আমি অত্যন্ত খুশি। সবই আল্লাহর ইচ্ছে। নদীতে অনেক জেলেই তো বরশি পেতেছেন। সেখানে কারো বরশিতে মাছটি না উঠে আমার বরশিতেই উঠেছে। খুব ভালো লাগছে আমার।

    খুচরা মাছ বিক্রেতা আফজাল হোসেন বলেন, দীর্ঘদিন পর নদীতে এতো বড় পাঙ্গাস পাওয়া গেল। মাছটি ৯০০ টাকা কেজি দরে মোট ১৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি। মাছটি বিক্রি করে আমি ১০০ টাকায় ১০ টাকা হারে আড়ৎদারি খরচ পাবো।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ